वैष्णव भजन  »  कोथाय गो प्रेममयी राधे राधे
 
 
শ্রীল গৌর কিশোর দাস বাবাজী       
भाषा: हिन्दी | English | தமிழ் | ಕನ್ನಡ | മലയാളം | తెలుగు | ગુજરાતી | বাংলা | ଓଡ଼ିଆ | ਗੁਰਮੁਖੀ |
 
 
কোথায গো প্রেমমযী রাধে রাধে।
রাধে রাধে গো, জয রাধে রাধে॥1॥
 
 
দেখা দিযে প্রাণ রাখ রাধে রাধে।
তোমার কাঙ্গাল তোমায ডাকে রাধে রাধে॥2॥
 
 
রাধে বৃন্দাবন - বিলাসিনী রাধে রাধে।
রাধে কানুমনমোহিনী রাধে রাধে॥3॥
 
 
রাধে অষ্টসখীর শিরোমণি রাধে রাধে।
রাধে বৃষভানুনন্দিনী রাধে রাধে।
( গোসাজী ) নিযম করে সদাই ডাকে, রাধে রাধে॥4॥
 
 
(গোসাজী) একবার ডাকে কেশীঘাটে।
আবার ডাকে বংশীবটে, রাধে রাধে॥
 
 
(গোসাজী) একবার ডাকে নিধুবনে।
আবার ডাকে কুঞ্জবনে, রাধে রাধে॥5॥
 
 
(গোসাজী) একবার ডাকে রাধাকুণ্ডে।
আবার ডাকে শ্যামকুণ্ডে, রাধে রাধে॥
 
 
(গোসাজী) একবার ডাকে কুসুমবনে।
আবার ডাকে গোবর্ধনে, রাধে রাধে॥6॥
 
 
(গোসাঞী) একবার ডাকে তালবনে।
আবার ডাকে তমালবনে, রাধে রাধে॥
 
 
(গোসাজী) মলিন বসন দিযে গায।
ব্রজের ধূলায গড়াগড়ী জায, রাধে রাধে॥7॥
 
 
(গোসাঞী) মুখে রাধা রাধা বলে।
ভাসে নযনের জলে, রাধে রাধে॥
 
 
(গোসাজী) বৃন্দাবনে কুলি কুলি কেংদে বেড়ায।
রাধা বলি', রাধে রাধে॥8॥
 
 
(গোসাজী) ছাপান্ন দণ্ড রাত্রি দিনে।
জানে না রাধা-গোবিন্দ বিনে, রাধে রাধে॥9॥
 
 
তার পর চারি দণ্ড শুতি থাকে।
স্বপনে রাধা-গোবিন্দ দেখে, রাধে রাধে॥10॥
 
 
 
 
 
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥
 
 
 
  Connect Form
  हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥
  © 2026 vedamrit.in All Rights Reserved. Developed by acd